Header Ads

Summer Skin Care Tips:

 Summer Skin Care Tips: 

           নিজেকে রাখতে হবে ঝলমলে আর তরতাজা। সহজেই পাওয়া যায় এমন কয়েকটা উপাদান দিয়ে রূচর্চার কয়েকটি মজাদার টিপস শেয়ার করা হল।

(Keep yourself glowing and fresh. Here are some fun beauty tips shared with some easily available ingredients).

 

নারকেল তেল :   স্কিন ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেলের ব্যবহার সব থেকে বেশি প্রচলিত। নারকেল তেল ত্বকের পোর কমাতে সাহায্য করে, সেনসিটিভ স্কিন মসৃণ করে। এ ছাড়া র‍্যাশ চুলকানি কমায়। তবে সেনসিটিভ ত্বকে ব্যবহারে হতে হবে সাবধানে। ড্রাই স্কিনে সব থেকে ভালো কাজ করে নারকেল তেল স্কিন ময়েশ্চার হাইড্রেট করতে নারকেল তেল উপকারী। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা ভাঁজ পড়া খুব স্বাভাবিক। তবে সমস্যা কমাতে নারকেল তেল অন্যতম সমাধান।

আর ব্যবহারের নিয়মও খুব সাধারণ। অল্প পরিমাণে হাতে নিয়ে স্কিনে মাসাজ করতে হয়। নারকেল তেল এমন একটি স্কিনকেয়ার পণ্য, যা সরাসরি ত্বকে ব্যবহারেও উপকার পাওয়া যায়। এরপর ইচ্ছেমতো সময় পর মুখ ক্লিঞ্জার দিয়ে ধুয়ে নিতে হবে।

 (Coconut Oil): Coconut oil is most commonly used as a skin moisturizer. Coconut oil helps reduce pores, smoothies sensitive skin. Also reduces rash and itching. However, it should be used with caution on sensitive skin. Coconut oil works best on dry skin. Coconut oil is beneficial to moisturize and hydrate the skin. Wrinkles and folds in the skin are normal with age. However, coconut oil is one of the solutions to reduce this problem. And the usage rules are also very simple. Massage the skin with a small amount. Coconut oil is a skincare product that can be beneficial when applied directly to the skin. After that, you should wash your face with a cleanser.

 

শসা লেবুর রস: লেবুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ভাঁজ দাগ দূর করে। এছাড়া এতে থাকা ভিটামিন-সি ব্রন বা অ্যাকনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে। রোদে পোড়া ত্বক ঠিক করতে লেবু কার্যকরী ভূমিকা পালন করে। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে লেবুর রস উপকারী। সমপরিমাণ শসার রস লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তুলোর সাহায্যে মুখে লাগালে তৈলাক্তভাব দূর হবে। বয়সজনিত মুখের দাগ সারাতে লেবুর রস দ্রুত কাজ করে। এছাড়া, লেবুর রস ব্যবহারে মুখের ব্রনও দ্রুত কমে।

(Lemon and Cucumber Mask): Anti-oxidants in lemons remove wrinkles and blemishes. In addition, the vitamin-C contained in it eliminates the bacteria that cause acne. Lemon plays an effective role in repairing sunburnt skin. Its anti-bacterial and anti-viral properties boost the body's immune system. Lemon juice is useful for removing oily skin. Make a mixture of equal amount of cucumber juice and lemon juice and apply it on the face with the help of a cotton ball to get rid of oiliness. Lemon juice works fast to heal age spots on the face. Apart from this, the use of lemon juice also reduces acne quickly.

 

মধু, চিনি এবং নারকেল তেল: চিনি শুধু খেতে নয়, সব ধরনের ত্বকেই দারুণ স্ক্রাব হিসেবে কাজ করে চিনি মধুর সঙ্গে কয়েক চামচ চিনি কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। তারপর হালকা গরম জলে আলতো করে স্ক্রাব করে তুলে ফেলতে হবে।

(Honey-Coconut Sugar Scrub): Sugar is not just for eating, sugar works as a great scrub for all skin types. Mix a few spoons of sugar and a few drops of coconut oil with honey and apply it on your face for 15 minutes. Then gently scrub with warm water and remove.

 

অ্যালোভেরা : অ্যালোভেরাকে ত্বকের জন্য অলৌকিক উপাদান বলা হয়। এটি ট্যানিং দূর করার পর ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে দিতে কাজ করে। কয়েক চামচ আমলকীর রসে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেললেই হবে। চাইলে প্রতিদিন এই ফেসপ্যাকটি লাগানো যায়।

(Aloe vera for face) : Aloe vera is called a miracle ingredient for skin. It works to restore radiance to the skin after removing tanning. Mix a spoonful of aloe vera gel with a few spoonfuls of amlaki juice and apply it on your face and wash it off after 15 to 20 minutes. This face pack can be applied daily if desired.

 

হলুদ: সেই বৈদিক যুগ থেকেই হলুদের ব্যবহার হয়ে আসছে রূপচর্চায়। এমনকী বিভিন্ন অসুখ রুখতেও হলুদের জুড়ি মেলা ভার। তবে অ্যান্টিসেপটিক অ্যান্টিইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকায় হলুদ রূপচর্চায় অব্যর্থ। হলুদ অ্যান্টিইনফ্ল্যামেটরি হওয়ায় ত্বকের ক্ষত সারায়। অন্য দিকে ওপেন পোরসও বন্ধ করেএর অ্যান্টিসেপটিক কোয়ালিটি ত্বকে ব্রন বা তার দাগ সারায় তাড়াতাড়ি।

(Turmeric for skincare): Turmeric has been used in cosmetics since the Vedic era. Even in preventing various diseases, the combination of turmeric is very important. However, due to its antiseptic and anti-inflammatory properties, turmeric is beneficial in morphogenesis. Turmeric is anti-inflammatory and heals skin wounds. On the other hand, its antiseptic quality also closes open pores and heals pimples or blemishes on the skin quickly.

 

আরো জানতে ভিজিট করোন:


1 comment:

Powered by Blogger.