রোদ থেকে ত্বককে রক্ষার জন্য যা করতে হবে:
রোদ কড়া বা হালকা যাই হোক না কেন, মৌসুমটা শীত হোক বা
গ্রীষ্ম, সূর্যের তাপ বা অতি বেগুনি রশ্মি সব সময়ই ত্বকের জন্য ক্ষতিকর।
তাই নিজেকে রক্ষার
জন্য কিছু বিষয় মেনে চলতে হবে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে রোদ ত্বকের যেমন ক্ষতি করতে পারে:
রোদে যেসব ক্ষতি হয়:(
Ø ত্বকের উজ্জ্বল ও লাবন্য ভাব নষ্ট হয়ে যায়।
Ø চোখের নিচে কালো দাগ পড়ে যায়।
Ø প্রতিনিয়ত রোদে পুড়লে ত্বকের ওপর কালো দাগ পড়ে যায়।
Ø এ ছাড়াও রোদের কারণে আমাদের ত্বকে নানা ধরনের চর্মরোগ দেখা দিতে পারে।
Ø এমনকি ত্বকের কেনসারও হতে পারে।
তাহলে রোদ থেকে ত্বককে রক্ষার জন্য যা করতে
হবে:
- Ø সানস্ক্রিন ক্রিম ব্যবহার ( Use of sunscreen cream ) : প্রতিবার বাইরে বেরনোর অন্তত 20 মিনিট আগে সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করবেন।
আর অবশ্যই,
আপনার ত্বকের ধরন অর্থাৎ আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক, তেমন বুঝে সানস্ক্রিন ব্যবহার
করুন।
কেমন ও কিভাবে সানস্ক্রিন ব্যবহার করবেন?
সানস্ক্রিন ক্রিম বা লোশন কেনার আগে অবশ্যই এসপিএফ (SPF)-এর মাত্রা দেখে কিনবেন। আমাদের দেশের আবহাওয়ার জন্য এসপিএফ ৩০-৫০
এর সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করা উচিত।
তাপমাত্রা বাড়ার সাথে সাথে সানস্ক্রিনের সান প্রোটেকশন ট্রিকস (Sun protection tricks) আপনার ত্বকের সুরক্ষা দিতে শুরু
করে।
সানস্ক্রিনের ব্যবহারবিধি (Sunscreen usage guidelines): বেরনোর অন্তত 20 মিনিট আগে হাতের তালুতে এক টাকার মুদ্রার আকার যতটা, ততটা সানস্ক্রিন নিন, তার পর মুখে, কানে, ঘাড়ে,
গলায় ভালো করে লাগিয়ে নিন। ঠোঁটেও সানস্ক্রিনযুক্ত লিপ বাম বা লিপস্টিক ব্যবহার করতে পারলে ভালো হয়।
মেকআপের আগে বেস হিসেবে সানস্ক্রিন লাগান, তাতে ত্বকে সুরক্ষার বাড়তি এক পরত যোগ হবে।
- Ø পানি (water): গরমে ঘামে শরীর থেকে প্রচুর লবণ-পানি বের হয়ে যায় বলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। সাধারণত এর ফলে শরীরের রক্তচাপ কমে যায়, দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে।
Ø ছাতা ব্যবহার (Use of umbrellas): রোদের হাত থেকে ত্বক বাঁচানোর জন্য ছাতা, সানগ্লাস, টুপি কিংবা সুতির ওড়না বা স্কার্ফ ব্যবহার করতে পারেন।
Ø ক্লেনজার বা টোনার ব্যবহার (Using a cleanser or toner): প্রতিদিন ভাল
করে
ফেসওয়াশ
দিয়ে
মুখ
ধুয়ে
নিন।
আপনার
স্কিন
অনুযায়ী
ফেসওয়াশ
ব্যবহার
করবেন।
চাইলে ক্লেনজার
বা
টোনার
ব্যবহার
করতে
পারেন।
গরম
পড়ে
গেছে
বলে
ত্বক
ময়শ্চারাইজ
করা
বন্ধ
করবেন
না।
রাতে শোওয়ার আগে
মুখে,
গলায়
এবং
হাতে-পায়ে
হাল্কা
বা
পাতলা
কোনও
ক্রিম
বা
লোশন
ম্যাসাজ
করুন।
Øসানগ্লাস ব্যবহার (Use of sunglasses): খুব ভালো মানের ইউভি প্রোটেকশনযুক্ত সানগ্লাস (Sunglasses with UV protection) কিনুন। আমাদের চোখের চারপাশের ত্বক অত্যন্ত স্পর্শকাতর। তাই খুব ভালো মানের সানগ্লাস ব্যবহার করুন রোদে থাকার সময়ে। না হলে চোখের চারপাশে বলিরেখা পড়ার আশঙ্কা ঠেকিয়ে রাখা যাবে না ।
১. ঠান্ডা পানি খাওয়া ( Drinking cold water) : এই গরমে বাহির থেকে এসে প্রথমে ১-২ গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিবেন।
এতে করে আমাদের শরীর ডিহাইড্রেশন হবেনা। ত্বক ভিতর থেকে সুস্থ থাকবে।
ছবি: সংগিহীত
২.বরফ ফালি ও লেবু (Ice Cubes and Lemon): বাহির থেকে আসলে আমাদের ত্বক রোদের প্রভাবে তার লাবন্য হারায়। তাই বাহির থেকে এসে এই ঘরোয়া উপাদানটির কুনো তুলোনা হয় না।
তার জন্য সামান্য পানির সাথে কিছু টা লেবুর রস মিশিয়ে ফ্রিজে রেখে বরফ করে রাখতে পারেন। বাহির থেকে এসে এক টুকরো বরফ
নিয়ে একটি সুতি কাপড়ে করে আপনার ত্বকে আলতো ভাবে ম্যাসাজ করতে পারেন।
৩. টক দই (Sour Yogurt) : টক দই আমাদের ত্বকের বলি রেখা দূর করতে, রোদের পুরা দাগ দূর করতে সাহায্য করে।
৪.টমেটো: টমেটো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। টমেটো নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বক একেবারে জ্বলমলে হয়ে যায়।
এটি রোধে পুরা দাগ দূর করতে সাহায্য করে।
৫.ক্লিনজিং করা: বাহিরে গেলে ধুলা -বালি, রোদ আমাদের ত্বককে নষ্ট করে ফেলে। তাই বাহির থেকে অবশ্যই ভালো মানের ক্লিনজার দিয়ে ত্বক ক্লিন করে নিতে হবে।
৬.টোনার ব্যবহার করা : গরমে ত্বক ভালো রাখার অন্যতম শর্ত হল সঠিক সিটিএম রুটিন ফলো করা। তাই ক্লিনজিং করার পরে টোনার অবশ্যই লাগাতে হবে।
এখনও অনেকেই টোনারের ব্যবহার জানেন না কিংবা জানার পরেও মুখে লাগান না।
ত্বকের পিএইচ ভারসাম্য ধরে রাখতে টোনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখে আর্দ্রতার মাত্রা ঠিক রাখে।
একটি কটন প্যাডে টোনার নিয়ে তা সারা মুখে লাগিয়ে নিন।
আরও পড়ুন :
যেনে রাখুন বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের নিয়ম ও কিছু তথ্যঃ
আরো জানতে ভিজিট করোন:
https://secretshine095.blogspot.com/2023/05/blog-post_13.html
Follow us:
Facebook page : https://www.facebook.com/officialSecretshine
Youtube channel : https://youtube.com/@secretshine1176






No comments